ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ১৩টি ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগ

ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি তাদের রাজস্বখাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা অনেক চাকরিপ্রার্থীর স্বপ্ন। আপনি যদি একজন যোগ্য ও দক্ষ প্রার্থী হয়ে থাকেন, তবে এই সুযোগটি আপনার জন্য ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে ixgrade.online এর সাথেই থাকুন।

এই বিজ্ঞপ্তির মাধ্যমে উপপরিচালক, মেডিকেল অফিসার, প্রোগ্রাম অফিসারসহ মোট ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন প্রকৃত বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেওয়া হবে। পদের গুরুত্ব অনুযায়ী বেতন স্কেল এবং সুযোগ-সুবিধাও অত্যন্ত আকর্ষণীয়। নিচে আমরা প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা করেছি।

একনজরে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ফাউন্ডেশন (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়)
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ এপ্রিল ২০২৬
  • মোট পদের সংখ্যা: ৬৫টি
  • ক্যাটাগরি: ১৩টি ভিন্ন ভিন্ন পদ
  • আবেদনের ধরণ: অনলাইন আবেদন
  • আবেদন শুরুর তারিখ: ০৫ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৬

পদের নাম ও বিস্তারিত যোগ্যতা

ক্র.নং পদের নাম ও বেতন স্কেল (গ্রেড) পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১ উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড)
৩৫,৫০০-৬৭,০১০/-
০৫ জন ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের মাদ্রাসা ডিগ্রী এবং সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর ৮ বছরের অভিজ্ঞতা।
০২ সিনিয়োর প্রোগ্রাম অফিসার (৭ম গ্রেড)
২৯,০০০-৬৩,৪১০/-
০২ জন স্নাতকোত্তর ডিগ্রী এবং প্রথম শ্রেণীর ৬/৮ বছরের চাকুরীর অভিজ্ঞতা।
০৩ মেডিকেল অফিসার (৮ম গ্রেড)
২৩,০০০-৫৫,৪৭০/-
২০ জন এম.বি.বি.এস ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা।
০৪ সহকারী পরিচালক (৯ম গ্রেড)
২২,০০০-৫৩,০৬০/-
০৮ জন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
০৫ গবেষণা কর্মকর্তা (৯ম গ্রেড)
২২,০০০-৫৩,০৬০/-
০২ জন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
০৬ স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার (৯ম গ্রেড) ০৩ জন এম.বি.বি.এস ডিগ্রী এবং ২ বছরের চাকুরীর অভিজ্ঞতা।
০৭ ধর্মীয় প্রশিক্ষক (৯ম গ্রেড) ০১ জন প্রথম শ্রেণির কামিল ডিগ্রী এবং ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
০৮ সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি) (৯ম গ্রেড) ০১ জন কৃষি বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী (৪ বছর মেয়াদী)।
০৯ সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (মৎস ও পশু) ০২ জন মৎস্য বা পশু পালন বিষয়ে ২য় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী।
১০ প্রোগ্রাম অফিসার (৯ম গ্রেড)
২২,০০০-৫৩,০৬০/-
১৮ জন প্রথম শ্রেণির স্নাতকোত্তর অথবা সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর।
১১ হিসাব রক্ষণ কর্মকর্তা (৯ম গ্রেড) ০১ জন বাণিজ্য অনুষদে স্নাতকোত্তরসহ ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতকসহ ৫ বছরের অভিজ্ঞতা।
১২ ভাষা শিক্ষক (আরবী) (৯ম গ্রেড) ০১ জন আরবীতে ২য় শ্রেণীর সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
১৩ প্রোডাকশন ম্যানেজার (৯ম গ্রেড) ০১ জন স্নাতক ডিগ্রী এবং প্রোডাকশন ম্যানেজমেন্টে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
Islamic Foundation Job Circular 2026 PDF
PDF Document

আবেদনের গুরুত্বপূর্ণ সময়সূচী

  • আবেদন শুরুর সময়: ০৫ মে ২০২৬ সকাল ০৯:০০ ঘটিকা থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
  • আবেদন শেষ সময়: ০৪ জুন ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
  • ফি জমা দেওয়ার সময়: আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফি জমা দিতে হবে।

আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহের জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

  • সাধারণ প্রার্থীদের জন্য: পরীক্ষার ফি ২০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩/- সহ মোট ২২৩/- টাকা।
  • অনগ্রসর কোটার প্রার্থীদের জন্য: পরীক্ষার ফি ৫০/- এবং সার্ভিস চার্জ ৬/- সহ মোট ৫৬/- টাকা।

SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম

সফলভাবে অনলাইনে আবেদন ফরম পূরণ করার পর আপনাকে নিচের ফরম্যাটে দুটি SMS পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে:

১ম SMS: IFB <স্পেস> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
উদাহরণ: IFB ABCDEF

২য় SMS: IFB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
উদাহরণ: IFB Yes 12345678

বয়সসীমা ও অন্যান্য শর্তাবলী

আবেদনকারীর বয়স ০১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে উপপরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর। বিশেষ কোটার ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স শিথিলযোগ্য। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

আবেদন করার প্রক্রিয়া

  1. প্রথমে ifb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করে আবেদন ফরম পূরণ করুন।
  3. নির্ধারিত সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) আপলোড করুন।
  4. তথ্য যাচাই করে Submit করুন এবং Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করা চাকরি পাওয়ার প্রথম ধাপ। ইসলামিক ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার ক্যারিয়ারের নতুন পথ খুলে দিতে পারে। প্রস্তুতি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট ixgrade.online ফলো করুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top