CAAB Job Circular 2026 – বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বিভিন্ন পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
Last Updated On: July 22, 2026
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) সম্প্রতি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, CAAB-এর বিভিন্ন শাখায় ও বিভাগে মোট ৩৭টি ক্যাটেগরিরি বিভিন্ন সংখ্যক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। যদি আপনি সরকারি চাকরিতে আগ্রহী হন এবং বিমান পরিবহন খাতে ক্যারিয়ার গড়তে চান, তাহলে এই সুযোগটি আপনার জন্য। ixgrade.online-এ আমরা সবসময় সর্বশেষ ও নির্ভরযোগ্য চাকরির খবর প্রকাশ করে থাকি, যাতে চাকরিপ্রার্থীরা সহজেই তাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তির সব তথ্য একসাথে পেতে পারেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে এবং এতে উল্লেখিত সব পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে। কোনো প্রকার কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩৭টি পদের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদগুলোর মধ্যে রয়েছে সিস্টেম অ্যানালিস্ট, মেইনটেনেন্স প্রকৌশলী, প্রোগ্রামার, সহকারী পরিচালক, সিনিয়র অফিসার, মেডিক্যাল অফিসার, প্রকিউরমেন্ট অফিসার, সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATCO), ইন্সপেক্টর, ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর, অর্থনীতিবিদ, ফায়ার অফিসার, নিরাপত্তা কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী, ইন্সট্রাক্টর এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পদ।
আবেদনকারীদের বয়সসীমা হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর (১ জুলাই ২০২৬ তারিখ হিসেবে)। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার জন্য বয়সসীমায় শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত পদের তথ্য, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি নিচে দেওয়া হলো।
📋 দ্রুত তথ্য সারাংশ
প্রতিষ্ঠান: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ অনুমোদিত ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনুমোদিত ৩ (তিন) বছরের চাকুরি। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উচ্চতর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হইবে।
২. মেইনটেনেন্স প্রকৌশলী
গ্রেড-৬ ৩৫,৫০০-৬৭,০১০/- বয়স: অনুর্ধ্ব ৩৫ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অনুমোদিত ০৪ (চার) বছরের চাকুরি।
৩. প্রোগ্রামার
গ্রেড-৬ ৩৫,৫০০-৬৭,০১০/- বয়স: অনুর্ধ্ব ৩৫ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছরের মেয়াদি মাস্টার্স বা সমমানের ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনুমোদিত ০৪ (চার) বছরের চাকুরি।
৪. সহকারী পরিচালক (লিগ্যাল এ্যাফেয়ার্স)
গ্রেড-৬ ৩৫,৫০০-৬৭,০১০/- বয়স: অনুর্ধ্ব ৩৫ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা আইন বিষয়ে ৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইন বিষয় সংক্রান্ত কাজে অনুমোদিত ৭ (সাত) বছরের অভিজ্ঞতা। বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকিতে হইবে।
৫. সহকারী পরিচালক (এভিয়েশন অপস)
গ্রেড-৬ ৩৫,৫০০-৬৭,০১০/- বয়স: অনুর্ধ্ব ৩৫ পদ: ৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা ০৪ (চার) বছরের মেয়াদি মাস্টার্স (সম্মান) ডিগ্রি। অভিজ্ঞতা: সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে এ সংক্রান্ত কাজের সহিত সংশ্লিষ্ট ৯ম বা তদুর্ধ্ব গ্রেডে অনুমোদিত ০৭ (সাত) বছরের কাজের অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা: পুরুষ: উচ্চতা ১৬৭ সেমি (৫’৬”), বুক ৮০-৮৪ সেমি। উপজাতি: ১৬৫ সেমি (৫’৫”)। মহিলা: উচ্চতা ১৫৭ সেমি (৫’২”), বুক ৭৬-৮০ সেমি। উপজাতি মহিলা: ১৫২ সেমি (৫’)। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. সিনিয়র অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১০
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৭. মেডিক্যাল অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি; বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত।
৮. প্রকিউরমেন্ট অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৯. সহকারী মেইনটেনেন্স প্রকৌশলী
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি।
১০. সহকারী প্রোগ্রামার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি।
১১. এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATCO)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা উক্ত বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
১২. সিনিয়র কার্টোগ্রাফার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিও ইনফরমেটিক্স (জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট) বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি।
১৩. সিএনএস প্রকৌশলী
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি।
১৪. এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আন্তর্জাতিক সম্পর্ক, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, গণিত, ফলিত গণিত, অর্থনীতি, পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
১৫. ইন্সপেক্টর (এরোড্রম/এ জি এ)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
১৬. ইন্সপেক্টর (অপস)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
১৭. এয়ারওয়ার্ডিনেস ইন্সপেক্টর (এরোস্পেস)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এরোস্পেস) বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
১৮. এয়ারওয়ার্ডিনেস ইন্সপেক্টর (এভিয়নিক্স)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এভিয়নিক্স) বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
১৯. ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; এবং Commercial Pilot License (CPL)/Airline Transport Pilot License (ATPL) ধারী; অথবা পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
২০. অর্থনীতিবিদ
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা অর্থনীতি বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
২১. ফায়ার অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, ফলিত রসায়ন, পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা উক্ত বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি। শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭০ সেমি, বুকের মাপ ৮৪ সেমি (স্বাভাবিক) এবং ৮৮ সেমি (সম্প্রসারিত)।
২২. নিরাপত্তা কর্মকর্তা
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ০৪ (চার) বছরের মেয়াদি মাস্টার্স (সম্মান) ডিগ্রি। শারীরিক যোগ্যতা: পুরুষ: উচ্চতা ১৬৭ সেমি (৫’৬”), বুক ৮০-৮৪ সেমি। উপজাতি: ১৬৫ সেমি (৫’৫”)। মহিলা: উচ্চতা ১৫৭ সেমি (৫’২”), বুক ৭৬-৮০ সেমি। উপজাতি মহিলা: ১৫২ সেমি (৫’)। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২৩. হিসাবরক্ষণ কর্মকর্তা
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ব্যবসা প্রশাসনে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
২৪. নিরীক্ষা অফিসার
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ব্যবসা শিক্ষা প্রশাসনে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি।
২৫. সহকারী প্রকৌশলী (সিভিল)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সেকশন ‘অ’ এবং ‘বি’ পাস। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
২৬. সহকারী প্রকৌশলী (ই/এম)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স প্রকৌশল বা যন্ত্র প্রকৌশল বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স প্রকৌশল বা যন্ত্র প্রকৌশল এ সেকশন ‘অ’ এবং ‘বি’ পাস। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
২৭. ইন্সট্রাক্টর (এটিএম)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত বা ফলিত গণিত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা উক্ত বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অনুমোদিত ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হইবে।
২৮. ইন্সট্রাক্টর (সিএনএস)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি। অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অনুমোদিত ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হইবে।
২৯. ইন্সট্রাক্টর (এফএসএসওয়ার)
গ্রেড-৯ ২২,০০০-৫৩,০৬০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, জিও ইনফরমেটিক্স, ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
৩০. সহকারী ভাষার কর্মকর্তা
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসন বিষয়ে ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ব্যবসা প্রশাসন বিষয়ে ৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি। দক্ষতা: কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন হইতে হইবে।
৩১. এয়ারোড্রম সহকারী
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ৮১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা উক্ত বিষয়ে ০৪ (চার) বছরের মেয়াদি মাস্টার্স (সম্মান) বা সমমানের ডিগ্রি। দক্ষতা: কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা।
৩২. প্রযুক্তি সহকারী
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
৩৩. ফিজিক্যাল ট্রেইনার/শরীরচর্চা প্রশিক্ষক
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শরীরচর্চা বিষয়ে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি।
৩৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রি; অথবা ব্যবসা শিক্ষা বা ব্যবসা প্রশাসনে ০৪ (চার) বছরের মেয়াদি অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ মাস্টার্স (সম্মান) ডিগ্রি। দক্ষতা: কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন।
৩৫. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল প্রকৌশলে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ অনুমোদিত ০৪ (চার) বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
৩৬. উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ১৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল প্রকৌশল, পাওয়ার প্রকৌশল, ইলেকট্রনিক্স প্রকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
৩৭. কারখানা তত্ত্বাবধায়ক
গ্রেড-১০ ১৬,০০০-৩৮,৬৪০/- বয়স: অনুর্ধ্ব ৩২ পদ: ২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল প্রকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে অনুমোদিত ডিগ্রি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার ফি জমাদান শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা
পরীক্ষার ফি জমাদান শেষ: ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০ টা
User ID প্রাপ্তির পর ফি জমাদানের সময়সীমা: ৭২ ঘণ্টার মধ্যে
📝 আবেদন প্রক্রিয়া – ধাপে ধাপে
CAAB-এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আবেদন করতে পারবেন। ixgrade.online-এ আমরা নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং আবেদন সংক্রান্ত সব তথ্য প্রকাশ করে থাকি।
ধাপ ৩: আপনার ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করুন। ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে।
ধাপ ৪: সকল তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনপত্র সাবমিট করুন। সাবমিট করার আগে সব তথ্য আবার একবার যাচাই করে নিন।
ধাপ ৫: আবেদন সফলভাবে সাবমিট হলে একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন। এটি অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করুন।
ধাপ ৬: User ID নম্বর ব্যবহার করে Teletalk প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিন।
ধাপ ৭: ফি জমা দেওয়ার পর প্রাপ্ত PIN নম্বর দিয়ে পেমেন্ট কনফার্ম করুন।
ধাপ ৮: পেমেন্ট সফল হলে আপনার Admit Card ডাউনলোড করতে পারবেন। Admit Card ও Applicant’s Copy কালার প্রিন্ট করে সংরক্ষণ করুন।
⚡ SMS পদ্ধতি – পরীক্ষার ফি প্রদান
CAAB নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি প্রদানের জন্য Teletalk প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিচের নিয়ম অনুসরণ করুন:
প্রথম SMS (ফি জানার জন্য):
CAAB <space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠান।
উদাহরণ:CAAB ABCDEF
Reply: Applicant’s name, TK. 223/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee type CAAB <space>YES<space>PIN and send to 16222
Reply: Congratulations Applicant’s name, payment completed successfully for CAAB. Application for xxxxxxx User ID is (ABCDEF) and password (********)
💰 পরীক্ষার ফি তালিকা
ক্রমিক নং
পদের গ্রেড
পরীক্ষার ফি (মোট)
১
৯ম গ্রেড বা তদুর্ধ্ব
২০০ + ২৩ = ২২৩/- টাকা
২
১০ম গ্রেড
২০০ + ২৩ = ২২৩/- টাকা
৩
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ
৫০ + ৬ = ৫৬/- টাকা
⚠️ গুরুত্বপূর্ণ: Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ফি জমাদানের পর আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিশোধনের সুযোগ থাকবে না।
❓ সচরাচর জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: CAAB Job Circular 2026-এ আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: আবেদনের শেষ তারিখ ১৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০ টা। তবে পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য User ID প্রাপ্তির পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
প্রশ্ন ২: CAAB-তে কতটি পদে নিয়োগ হবে?
উত্তর: এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩৭টি পদে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন ক্যাটাগরিতে পদগুলো বিভক্ত করা হয়েছে।
প্রশ্ন ৩: CAAB-এ আবেদন করতে কোন ওয়েবসাইট ব্যবহার করতে হবে?
উত্তর: আবেদন করতে হবে caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রশ্ন ৪: CAAB নিয়োগ পরীক্ষার ফি কত?
উত্তর: ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি ২২৩/- টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬/- টাকা।
প্রশ্ন ৫: CAAB Admit Card কীভাবে ডাউনলোড করব?
উত্তর: ফি জমা দেওয়ার পর প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে caab.teletalk.com.bd ওয়েবসাইট থেকে Admit Card ডাউনলোড করতে পারবেন। Admit Card অবশ্যই কালার প্রিন্ট করে পরীক্ষার হলে আনতে হবে।
⚠️ সতর্কতা ও গুরুত্বপূর্ণ টিপস
অনলাইন আবেদনপত্র পূরণের সময় সকল তথ্য সঠিকভাবে দিন। ভুল তথ্য দিলে আবেদন বাতিল করা হবে।
ছবি ও স্বাক্ষর নির্ধারিত সাইজ ও ফরম্যাটে আপলোড করুন। অন্যথায় আবেদন গৃহীত হবে না।
পরীক্ষার ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য পরিবর্তনের সুযোগ নেই। তাই সাবমিট করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করে নিন।
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
উপরোক্ত তথ্যগুলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা ixgrade.online-এ সর্বদা চেষ্টা করি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে। তবে যেকোনো ধরনের ভুলত্রুটি থাকলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। আপনার চাকরির স্বপ্ন পূরণে ixgrade.online সবসময় আপনার পাশে আছে। নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন এবং সর্বশেষ চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন।